ঢাকাFriday , 5 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অধিনায়ক থিসারা পেরেরা বরখাস্ত

Link Copied!

নিউজ ডেস্ক : শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক থিসারা পেরেরাকে বরখাস্ত করল শ্রীলঙ্কা ক্রিকেট। বৃহস্পতিবার শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা বিষয়টি নিশ্চিত করেছেন।
মূলত শ্রীলঙ্কা দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের ইচ্ছাতেই পেরেরাকে সরিয়ে দেওয়া হয়েছে। হাতুরুসিংহে ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনের লক্ষ্য জানিয়েছেন। নতুন অধিনায়ক হিসেবে কাকে দলের দায়িত্ব দেওয়া হবে তা নিশ্চিত নয়। আগামী সপ্তাহে এ ঘোষণা আসবে। তবে ধারণা করা হচ্ছে দিনেশ চান্দিমাল বা অ্যাঞ্জেলো ম্যাথুসকে দায়িত্ব দেওয়া হতে পারে।
ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পর উপল থারাঙ্গার থেকে শ্রীলঙ্কা ক্রিকেটের দায়িত্ব পেয়েছিলেন পেরেরা। ভারতে তার নেতৃত্বে দল খেললেও খুব বাজেভাবে হারে লঙ্কানরা। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারের পর টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় শ্রীলঙ্কা।
থিলাঙ্গা সুমাথিপালা গণমাধ্যমে বলেছেন,‘নির্বাচক কমিটির চেয়ারম্যান নিজেদের মধ্যে বৈঠক শেষে বলেছেন ম্যাথুস কিংবা চান্দিমালের থেকে কাউকে অধিনায়ক করা হতে পারে।’ ত্রিদেশীয় সিরিজ ও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা।
ফলে নতুন অধিনায়ক ও নতুন কোচ নিয়ে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। যদিও ম্যাথুস ও চান্দিমাল এর আগেও দলকে নেতৃত্ব দিয়েছেন। দিনেশ চান্দিমাল জাতীয় দলকে সাদা পোশাকে নেতৃত্ব দিচ্ছেন।