ঢাকাFriday , 5 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সজল-প্রভার ‘যে দৃশ্যের শেষ নেই’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল ও জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া প্রভা। দুজনই জনপ্রিয় শিল্পী। তারা নিয়মিত ছোট পর্দায় কাজ করে যাচ্ছেন। এবার এই দুই শিল্পীকে দেখা যাবে ‘যে দৃশ্যের শেষ নেই’ নাটকে। এতে সজল ও প্রভা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। নাটকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী। রচনা করেছেন গৌতম কৈরী।
এ প্রসঙ্গে সজল বলেন, ‘এখানে আমি নির্মাতার চরিত্রে অভিনয় করেছি। আমি সর্বদা কাজ ভালোবাসি তাই নিজের খেয়াল খুশি মতো কাজকেই প্রাধান্য দেই। অন্যদিকে আমার সহধর্মিণীর চরিত্রে প্রভা থাকছেন। সে ব্যাপারটি স্বাভাবিকভাবে নিলেও অনেকেই এটি ভালো চোখে দেখেন না। এভাবেই গল্পটি এগিয়ে যায়। গল্পটি আসলে ভিন্ন ধরনের কিন্তু দর্শকদের জন্য চমক হলো সেই স্বাভাবিক চিন্তাধারা কোন দিকে গিয়ে গড়াবে জানতে অপেক্ষা করতে হবে।’
তিনি আরো বলেন, ‘নাটকের গল্পের কারণেই আমি আর প্রভা একসঙ্গে অভিনয় করেছি। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’
পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘আশা করছি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো। দর্শকরা সুন্দর একটি গল্প পেতে যাচ্ছে এই নাটকের মাধ্যমে।’
সজল-প্রভা ছাড়াও আরও অভিনয় করেছেন নাবিলা ইসলাম, আজম খান এবং তৌহিদুল ইসলামসহ আরো অনেকে। নাটকটি প্রযোজনা করেছেন মিতুল এন্টারটেইনমেন্ট অস্ট্রেলিয়া লিমিটেড। খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।