ঢাকাThursday , 4 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোমান্সে মজেছেন পুজা-অদ্রিত

Link Copied!

বিনোদন প্রতিবেদক : যৌথ প্রযোজনার সিনেমা ‘নুরজাহান’। সিনেমাটি নির্মাণ করেছেন ওপার বাংলার নির্মাতা অভিমন্যু মুখার্জি ও বাংলাদেশের আব্দুল আজিজ। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পাবে সিনেমাটি। দুই কিশোর-কিশোরীর হৃদয় ছোঁয়া প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নুরজাহান’।
মুক্তিকে সামনে রেখে গত ৩১ ডিসেম্বর ইউটিউবে প্রকাশ করা হয় সিনেমাটির রোমান্টিক একটি গান। ‘মন বলেছে’ শিরোনামে এ গানটিতে দেখা যায়- নেচে গেয়ে রোমান্সে মজেছেন পুজা-অদ্রিত। সাগরপাড়ের মনোরম স্থানে তারা মেতে ওঠেছেন ভালোবাসা দেয়া-নেয়ায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা ও ইমরান।
‘নুরজাহান’ সিনেমার মাধ্যমে শিশুশিল্পী পুজা চেরির অভিষেক ঘটছে নায়িকা হিসেবে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার নবাগত অদ্রিত। এর আগে পুজা চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে কাজ করলেও অদ্রিতের এটি প্রথম সিনেমা।