ঢাকাWednesday , 3 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছুটি শেষে বার্সেলোনায় মেসি-সুয়ারেজরা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : জাতীয় দল ও ক্লাবের ব্যস্ত সমসূচির ফাঁকে কিছুটা দম ফেলার সুযোগ পেয়েছিলেন বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। বড়দিন ও নতুন বছরের ছুটি কাটিয়ে আবারও বার্সেলেনায় ফিরেছেন বিশ্বের অন্যতম সেরা এ ফুটবলার।
জন্মভূমি আর্জেন্টিনা থেকে স্বপরিবারে বার্সেলোনায় ফিরেছেন মেসি। মঙ্গলবার ধূসর রংয়ের হুডি আর সাদা-কালো ক্যাপে ছেলেকে কোলে নিয়ে বার্সেলোনা বিমানবন্দরে দেখা গেছে তাকে। ব্যক্তিগত জেট বিমানে মেসির সঙ্গে বার্সেলোনায় এসেছেন তার স্বদেশি ফুটবলার জাভিয়ের মাশ্চেরানো ও উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ।
মৌসুমের প্রথম এল ক্লাসিকো ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারানোর সুখস্মৃতি নিয়েই বড়দিনের ছুটিতে গিয়েছিল বার্সার ফুটবলাররা। ছুটি শেষে আবারও ক্লাবে ফিরেছেন তারা। মঙ্গলবার বিকেলে বার্সেলোনার এল-প্রাট বিমানবন্দরে অবতরণ করেন মেসি-সুয়ারেজ-মাশ্চেরানোরা। বড় দিনের জুটিতে নিজ শহর রোসারিওতে ছুঁটে গিয়েছিলেন মেসি। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স অ্যাইরেস থেকে ৩০০ কি.মি. দূরে পারানা নদীর তীরে অবস্থিত রোসারিও। সেখানে পরিবার ও বন্ধুদের সঙ্গে বড়দিন ও নতুন বছরের উৎসবে যোগ দিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
বৃহস্পতিবার কোপা দেল’রের ম্যাচে সেল্টা ভিগোর মুখোমুখি হবে মেসি-সুয়ারেজদের বার্সেলোনা।