ঢাকাWednesday , 3 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ানডে দল থেকে বাদ পড়লেন ম্যাক্সওয়েল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন বিস্ফোরক ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকায় ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১৪ সদস্যের ওয়ানডে দলে জায়গা পাননি তিনি।
চলমান বিগ ব্যাশ লিগে নিজেকে জানান দিতে পারছেন না ম্যাক্সওয়েল। নিজের দিনে তিনি বিশ্বের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান এ কথা সবারই জানা। কিন্তু মেলবোর্ন স্টার্সের হয়ে টানা শেষ তিন হারে তেমন ভূমিকা রাখতে পারেনি তিনি। সবশেষ ব্রিসবেন হিটের বিপক্ষে ফিফটির দেখা পেলেও আগের দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৪ ও ৮ রান। ব্রিসবেন হিটের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে ম্যাক্সওয়েলের দল মেলবোর্ন স্টার্স।
অস্ট্রেলিয়ার হয়ে ৮০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। তবে সম্প্রতি নিজেকে হারিয়ে খুঁজছেন এ অলরাউন্ডার। তাই ম্যাক্সওয়েলকে আরও ধারাবাহিক হওয়ার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। ম্যাক্সওয়েল প্রসঙ্গে অসি অধিনায়ক বলেন, ‘আমরা সবাই তার সম্পর্কে জানি। মাথা ঠান্ডা করে খেললে সে সত্যিই একজন দারুণ ব্যাটম্যান। আমি মনে করি ধৈর্য্য ধারণ করে তার আরও ধারাবাহিক হওয়া দরকার।’
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড : স্টিভেন স্মিথ. ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জশ হ্যাজলউড, ত্রাভিস হেড, ক্রিস লিন, মিচেল মার্শ, টিম পাইন, রিচার্ডসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, আন্দ্রে টাই, অ্যাডাম জাম্পা।