ঢাকাWednesday , 3 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিউজিল্যান্ডে হারল বাংলাদেশ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের ১৩ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডে শুরু হবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আসর। মূল পর্বের লড়াই শুরুর আগে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালাই করে নেওয়ার কাজে ব্যস্ত দলগুলো। নিউজিল্যান্ডের ডানেডিনে প্রস্তুতি ম্যাচে আজ হেরেছে বাংলাদেশ। ওটাগো এ দলের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ৬ উইকেটে হেরেছে সাইফ হাসান ও আফিফ হোসেনরা।
ইউনিভার্সিটি অব ওটাগো ওভালে আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান। আগে ব্যাট করতে নেমে ৪০.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭০ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। জবাবে ৩৬.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় ওটাগো এ।
জয়ের জন্য ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই অনেকদূর এগিয়ে যায় ওটাগো এ। দলটির হয়ে ওপেনার ক্রাউডিস সর্বোচ্চ ৭৩ রান করে রানআউটের শিকার হোন। আরেক ওপেনার রাদাফোর্ড ৪৪ রানে আউট হয়েছেন। শেষদিকে ভিসাভান্দিয়া ৩০ রানে অপরাজিত থাকেন।
বল হাতে বাংলাদেশের হয়ে রবিউল হক ৩টি উইকেট নিয়েছেন।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংসটি খেলেন অধিনায়ক সাইফ হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান আসে আফিফের ব্যাট থেকে। এছাড়া আমিনুল ইসলাম ২২ ও ওপেনার পিনাক ঘোষ ১৪ ছাড়া আর কেউ বড় কোনো ইনিংস খেলতে পারেননি। ফলে দলীয় ১৭০ রানেই থামে বাংলাদেশের ইনিংস।