ঢাকাMonday , 1 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আলিয়ার উত্তরের অপেক্ষায় প্রিয়াঙ্কা

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রীদের পশু প্রেমের বিষয়টি অনেকেরই জানা। এ তালিকায় রয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, আনুশকা শর্মাসহ অনেকে। তবে পশু প্রেমের ব্যাপারটি ভিন্ন মাত্রা দিতে চলেছেন প্রিয়াঙ্কা।
শোনা যাচ্ছে, বিষয়টি নিয়ে একটি সিনেমা প্রযোজনা করবেন প্রিয়াঙ্কা। কিন্তু এ নিয়ে জটিলতায় পড়েছেন এ অভিনেত্রী। এতে পাঁচ-ছয়টি দৃশ্যের জন্য একজন প্রথম সারির বলিউড অভিনেত্রীকে প্রয়োজন। এ বিষয়ে অনেকের সঙ্গেই নাকি কথা বলেছেন ‘কোয়ান্টিকো’ অভিনেত্রী। কিন্তু তেমন সাড়া পাননি।
সর্বশেষ এ বিষয়ে আলিয়া ভাটের সঙ্গে কথা বলেছেন প্রিয়াঙ্কা। এ বিষয়ে সম্প্রতি একটি রেস্তোরাঁয় দেখাও করেন তারা। ভাট কন্যা বিষয়টি পছন্দ করেছেন কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। এখন আলিয়ার উত্তরের অপেক্ষা করছেন প্রিয়াঙ্কা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘গুঞ্জন শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কা ও আলিয়াকে এক সিনেমায় দেখা যাবে, কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে- আলিয়ার সঙ্গে তার প্রজেক্ট নিয়ে আলোচনা করেছেন প্রিয়াঙ্কা। আলিয়া পছন্দও করেছেন এটি এখনো হ্যাঁ অথবা না কিছু জানাননি।’
‘আলিয়া ও প্রিয়াঙ্কা পরস্পরকে অনেক পছন্দ করেন। এছাড়া এটি এমন একটি বিষয় যেখানে আলিয়া নিজেও সহযোগিতা করতে চান। কিন্তু সময়ই এখন একমাত্র সমস্যা। জয়া আখতারের গুল্লি বয়, আয়ান মুখার্জির ব্রহ্মাস্ত্র, অভিষেক ভার্মার পরবর্তী সিনেমা এবং মেঘনা গুলজারের রাজি সিনেমার মুক্তি-সবমিলিয়ে অনেক ব্যস্ত তিনি’-বলেন সূত্রটি।