ঢাকাMonday , 1 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রিয়াঙ্কার ‘ভালোবাসা দিও’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : মডেল-অভিনয়শিল্পী প্রিয়াঙ্কা জামান। উপস্থাপনা ও বিজ্ঞাপনচিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। পাশাপাশি মিউজিক ভিডিওর মডেল হিসেবেও দেখা যায় তাকে।
সম্প্রতি ‘ভালোবাসা দিও’ শিরোনামে একটি গানে মডেল হয়েছেন তিনি। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাওসিফ। গানটির কথা লিখেছেন সজিব শাহরিয়ার। সুর করেছেন রেজওয়ান শেখ। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শিউল বাবু। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে মিউজিক ভিডিওটি।
এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা জামান বলেন, ‘‘মিউজিক ভিডিওতে এর আগেও কাজ করেছি। ‘ভালোবাসা দিও’ গানটির কথা ও সুর ভালো লেগেছে। তা ছাড়া এর দৃশ্যায়নের কাজও দারুণ হয়েছে। আমরা সাধ্য মতো চেষ্টা করেছি, দর্শক-শ্রোতাদের ভালো কিছু উপহার দেয়ার জন্য। আশা করছি, ভিডিওটি সবার ভালো লাগবে।’’
প্রিয়াঙ্কা জামান ২০১৩ সালে বিটিভির চলচ্চিত্রের গান নিয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করেন। এরপর আড়ং ও আরএফএলসহ বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন ও বিল বোর্ডের মডেল হন তিনি। কিছু নাটকেও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। এ ছাড়া দেশের বিভিন্ন ফ্যাশন শোতে অংশগ্রহণও করেছেন তিনি।