ঢাকাSunday , 31 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন সপ্তাহ মাঠের বাইরে বেনজেমা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ নিয়ে নতুন করে চিন্তা করতে হচ্ছে কোচ জিনেদিন জিদানকে। হ্যামস্ট্রিং চোটের কারণে যে দুই বা তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমাকে।
গত ২৩ ডিসেম্বর এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে রিয়ালের ৩-০ গোলে হারের ম্যাচে চোট পেয়েছিলেন বেনজেমা। শনিবার তিনি রিয়ালের অনুশীলনে ছিলেন না। মাদ্রিদের একটি হাসপাতালে গিয়েছিলেন এমআরআই স্ক্যান করাতে।
পরীক্ষা-নিরীক্ষার পর বেনজেমার হ্যামস্ট্রিং চোটের বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তবে তার সেরা ওঠার টাইমটেবিল জানায়নি তারা। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, বেনজেমাকে দুই বা তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
এই সময়ে রিয়াল মাদ্রিদের পাঁচটি ম্যাচ মিস করতে পারেন বেনজেমা। এ মৌসুমে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে গোল করেছেন মাত্র ৫টি।
এল ক্লাসিকোতো হেরে রিয়াল মাদ্রিদ লা লিগার পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আছে। শীর্ষ থাকা বার্সেলোনার থেকে ১৪ পয়েন্ট পিছিয়ে আছে জিদানের দল।