ঢাকাSaturday , 30 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শততম টেস্টে জয় ছিল সবথেকে বড় অর্জন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চন্ডিকা হাথরুসিংহের হাত ধরে পাল্টেছে বাংলাদেশের ক্রিকেট। ঘরের মাঠে সাফল্য পাওয়ার পাশাপাশি দেশের বাইরে বাংলাদেশ পেয়েছে একাধিক সাফল্য। দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের অর্জনও কম নয়।
২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল এবং ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ, টেস্ট ড্র করে বাংলাদেশ। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে জিতে টাইগাররা। শ্রীলঙ্কার মাটিতে শততম টেস্টে জয় এবং ঘরের মাঠে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়ে আনে বাংলাদেশ।
পরিসংখ্যানের বিচারে হাথুরুসিংহের আমলেই সবথেকে বেশি ধারাবাহিক সাফল্য বাংলাদেশ ক্রিকেটের। হাথুরুসিংহের চোখে সেরা কোনটি? জানতে চাওয়া হয়েছিল তার কাছে। শ্রীলঙ্কার বর্তমান কোচ বললেন,‘শ্রীলঙ্কাকে পি. সারা ওভালে হারানো বড় সাফল্য। বিভিন্ন কারণে ওই ম্যাচটি আমার চোখে সেরা।’
কেন? ‘আমার মতে বাংলাদেশকে আমার যতটুকু দেওয়ার দরকার ছিল ততটুকু আমি দিতে পেরেছি। আর ওই ম্যাচটি আমার জন্য ছিল বেশ আবেগপ্রবণ। ওভাল আমার জন্য বিশেষ একটি জাগয়া। ম্যাচটি বাংলাদেশেরও শততম টেস্ট ম্যাচ ছিল। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারানো অনেক বড় সাফল্য। ঘরের মাঠে শ্রীলঙ্কা শক্তিশালী প্রতিপক্ষ। এজন্য ব্যক্তিগতভাবে আমি বেশ খুশি।’
পদত্যাগ করে শ্রীলঙ্কা দলের দায়িত্ব পেয়েছেন হাথরুসিংহে। তার প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশের বিপক্ষে। ত্রিদেশীয় সিরিজ থেকে আগামী বছরের শুরুতেই ঢাকায় পা রাখবে হাথুরুসিংহের শিষ্যরা।