ঢাকাSaturday , 30 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিকাকেই বিয়ে করছেন বরুণ?

Link Copied!

বিনোদন ডেস্ক : দীর্ঘ দিনের বান্ধবী নাতাশা দালালের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। নতুন বছরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
বরুণ ধাওয়ানের এক ঘনিষ্ঠ বন্ধু বলেন, ‘২০১৮ সালের মাঝামাঝি সময়ে বিয়ে করবেন বরুণ ও নাতাশা। এ জন্য তারা প্রস্তুতি নেয়াও শুরু করেছে। বরুণ তার বাবা-মায়ের সঙ্গে একই বাড়িতে বসবাস করছে। কিন্তু বিয়ের প্রস্তুতিস্বরূপ আলাদা বাড়ি নিচ্ছে বরুণ।’
তিনি আরো বলেন, ‘বরুণ তার বাবা-মাকে ছেড়ে আলাদা বাড়িতে কখনো যেতে চাননি। কিন্তু তার প্রেমিকা নাতাশা বিষয়টি মানতে নারাজ। কারণ বিয়ের পর নাতাশা নিজেদের আলাদা একটি বাড়ি চান। এ বিরোধ নিয়ে কিছুদিন আলাদাও ছিলেন বরুণ-নাতাশা।’
তবে নাতাশার সঙ্গে বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানাননি বরুণ। নাতাশার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে প্রায়ই খবরে আসেন তিনি। কথিত প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে হাত ধরে বিভিন্ন জায়গায় দেখাও যায় তাকে। কিন্তু প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন এড়িয়ে গেছেন এই অভিনেতা। কিন্তু চলতি বছরের শুরুর দিকে প্রেমের কথা স্বীকার করলেন বরুণ।
এ সম্পর্কে একটি ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে বরুণ বলেন, ‘এটি আমার কাছে সব সময়ই স্বাভাবিক একটি বিষয়। লুকোচুরি করার কিছু নেই। আমি শুধু ক্যারিয়ার ছেড়ে প্রেমের দিকে মনোযোগ দিতে চাইনি। এ কারণেই আমি এটি নিয়ে বেশি কিছু বলি না।’
তিনি আরো বলেন, ‘আমি কোনো কিছুই অস্বীকার করিনি, শুধু এ বিষয়ে আলোচনা করতে পছন্দ করি না। এ ছাড়া প্রেমিকার সঙ্গে সময় কাটানো নিয়ে একজন কী বলতে পারে? তবে আমি এর পরিণতি ভালোই দেখতে পাচ্ছি। আমার সঙ্গে থাকার সকল কৃতিত্ব তার, আমার জীবনে দেখা সেরা মানুষদের একজন নাতাশা।’