ঢাকাSaturday , 30 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মা হতে চান না মাধুরী!

Link Copied!

বিনোদন ডেস্ক : এক সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এখন পর্দায় খুব একটা নিয়মিত নন তিনি। তবে খুব শিগগির অনিল কাপুরের সঙ্গে টোটাল ধামাল সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে।
পর্দায় এতদিন দেখা না গেলেও নিয়মিতই নাকি অভিনয়ের প্রস্তাব পেয়েছেন মাধুরী। কিন্তু তাকে যে চরিত্রের জন্য প্রস্তাব দেয়া হয়েছে তা ফিরিয়ে দিয়েছেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘নির্মাতারা তাকে আকর্ষণীয় কিছু চরিত্রের জন্য প্রস্তাব দিয়েছেন, কিন্তু যখনই শুনেছেন সেগুলো মায়ের চরিত্র তিনি তা ফিরিয়ে দিয়েছেন। তার মতে, ভক্তরা তাকে সালমান, শাহরুখ, আমির খানের বিপরীতে দেখতে চায়। কয়েক বছর আগে অনিল কাপুর একটি সিনেমায় সোনমের মায়ের চরিত্রের জন্য তাকে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু আকর্ষণীয় নয় বলে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। হয়তো মনে করছেন কম বয়সি অভিনেত্রীরা যে চরিত্রগুলো পাচ্ছেন তিনিও তেমনটা পাবেন।’
মাধুরী অভিনীত দেড় ইশকিয়া ও গুলাব গ্যাং সিনেমা দুটি সর্বশেষ মুক্তি পেয়েছে। তিন বছর আগে মুক্তি পায় এগুলো। তবে বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি।