ঢাকাSaturday , 30 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১ জানুয়ারি জবিতে প্রথমবর্ষের ক্লাস শুরু

Link Copied!

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস ১ জানুয়ারি থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।
এবার পাঁচটি ইউনিটের অধীনে ছয়টি অনুষদের ২ হাজার ৭৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগে একযোগে ক্লাস শুরু হবে। এর আগে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।
এদিকে, গত ১৭ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি ও যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছুটি রয়েছে। ছুটি শেষে ক্লাস, বিভাগীয় ও প্রশাসনিক দপ্তর ৩১ ডিসেম্বর, রোববার থেকে যথারীতি শুরু হবে।