ঢাকাFriday , 29 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাবিবের প্রশংসায় শার্লিনা

Link Copied!

বিনোদন ডেস্ক : শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। গানের চেয়ে ব্যক্তিজীবনের নানা ঘটনা নিয়ে বছরজুড়ে আলোচনায় ছিলেন তিনি। ‘চলো না’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও নিয়ে খুব শিগগির ভক্তদের সামনে হাজির হচ্ছেন হাবিব। এতে তার সঙ্গে মডেল হয়েছেন শার্লিনা হোসেন।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো হাবিবের সঙ্গে কাজ করলেন শার্লিনা। শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে মিউজিক ভিডিওটির শুটিং করেন। সম্প্রতি শুটিং সেট থেকে হাবিবের সঙ্গে ফেসবুক লাইভে আসেন শার্লিনা। এ সময় শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে এ গায়কের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন তিনি।
শার্লিনা বলেন, ‘‘মনের ঠিকানা’ গানের মিউজিক ভিডিওর মাধ্যমে প্রথমবার হাবিব ভাইয়ের সঙ্গে কাজ করি। ভিডিওটি প্রকাশের পর আমি প্রচুর সাড়া পেয়েছি। অপ্রত্যাশিত হলেও এখনো সাড়া পাচ্ছি। এটাই অনেক বড় পাওয়া। দ্বিতীয়বারের মতো হাবিব ভাইয়ের সঙ্গে কাজ করছি। এই ভিডিওর শুটিং করতে এসে খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে। ভালো একটি কাজ হচ্ছে। এজন্য ধন্যবাদ হাবিব ভাই ও অংশু (তানিম রহমান অংশু) ভাইকে।’’
তিনি আরো বলেন, ‘হাবিব ভাইয়ের গান সবাই শুনে থাকেন। আমিও তার অনেক বড় ভক্ত। এ নিয়ে নতুন করে বিশেষ কিছু বলার নাই। আর হাবিব ভাই এত ভালো অভিনয় করেন যে, আমি মাঝে মাঝে দ্বিধায় পড়ে যাই। সব মিলিয়ে চমৎকার একটি কাজ হচ্ছে। খুব শিগগির প্রকাশিত হবে ভিডিওটি।’
‘চলো না’ গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানচিলের ব্যানারে মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু।