ঢাকাFriday , 29 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বছরের শেষ দিন ‘ত্রিংশ শতাব্দী’

Link Copied!

বিনোদন ডেস্ক : ‘শিল্প শুদ্ধতায় শুচি হোক ধরা’ স্লোগানে নাট্যাধার, সিরাজগঞ্জ আয়োজন করেছে সপ্তাহব্যাপী নাট্যোৎসব। ৩১ ডিসেম্বর এ উৎসবের শেষ দিন। এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় শহীদ এম মনসুর আলী মিলনায়তনে মঞ্চস্থ হবে নাট্য সংগঠন স্বপ্নদলের আলোচিত প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ এর রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন ।
নাটকের গল্প প্রসঙ্গে জাহিদ রিপন জানান, সংঘাত-হানাহানির বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার মূল কাহিনি। পৃথিবীর ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের বিষাদময় পরিণতি। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া-ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন প্রভৃতি প্রসঙ্গ।
‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনায় নানাবিধ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের মাধ্যমে যুদ্ধবাজ-যুদ্ধাপরাধীদের স্বরূপ এবং তাদের দুষ্কর্মের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী বীভৎসতার চিত্র উদঘাটিত হয়েছে। সভ্যতা ধ্বংসকারী মানবসৃষ্ট অনাচার-গণহত্যা-যুদ্ধের বিপরীতে মানুষ হিসেবে আমাদের বর্তমান কর্তব্য অনুধাবন এবং এক্ষেত্রে দর্শককে সিদ্ধান্ত গ্রহণের মুখোমুখি স্থাপনই ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার অভীষ্ট বলেও জানান তিনি।
‘ত্রিংশ শতাব্দী’ এর শিল্পীরা হলেন- জুয়েনা শবনম, ফজলে রাব্বি সুকর্ণ, সামাদ ভূঞা, শিশির সিকদার, জেবুন নেসা, শাখাওয়াত শ্যামল, মেহেদী রানা ও জাহিদ রিপন।
‘আর নয় হিরোশিমা, আর নয় নাগাসাকি, আর নয় যুদ্ধ’ এ স্লোগান নিয়ে ২০০২ সালের ৯ আগস্ট প্রথম মঞ্চস্থ হয় এই নাটকটি।