ঢাকাFriday , 29 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিয়াল-পিএসজির ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ৭৪৭১ টাকা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদকে পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বাংলাদেশ সময় ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে প্রথম লেগে রিয়ালের মাঠে খেলতে আসবে পিএসজি।
আজ শুক্রবার এই ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। টিকিটের সর্বনি¤œ মূল্য ধরা হয়েছে ৭৫ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ৭ হাজার ৪৭১ টাকা। আর সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ২৩৫ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ২৩ হাজার ৪১৮ টাকা।
১৪ ফেব্রুয়ারির পর ৭ মার্চ দিবাগত রাতে পিএসজির মাঠে ফিরতি লেগে মাঠে নামবে রিয়াল। উয়েফা চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের জন্য কঠিন প্রতিপক্ষ পিএসজি। অবশ্য পিএসজির তারকা নেইমার জানিয়েছেন রিয়ালের বিপক্ষের এই ম্যাচটি তাদের কাছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের মতো। পিএসজির তরুণ তুর্কি কাইলিয়ান এমবাপে জানিয়েছেন রিয়ালের মাঠে তারা ১ পয়েন্ট নিতেই আসবে।