ঢাকাThursday , 28 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৬ প্রেক্ষাগৃহে ‘গহীন বালুচর’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : প্রখ্যাত অভিনেতা গোলাম মুস্তাফার মেয়ে সুবর্ণা মুস্তাফা। তিনিও স্বনামধন্য অভিনেত্রী। মঞ্চ, ছোটপর্দা ও বড়পর্দা দাপিয়ে বেড়ান তিনি। মাঝে দীর্ঘ সময় তাকে চলচ্চিত্রের পর্দায় দেখা যায়নি।এবার স্বামী বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ শিরোনামের সিনেমার মাধ্যমে আবারো বড় পর্দায় হাজির হচ্ছেন সুবর্ণা মুস্তাফা। আগামীকাল ২৯ ডিসেম্বর সিনেমাটি সারাদেশে মোট ২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে এর পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে জানা যায়।
এ সিনেমায় সুবর্ণা মুস্তাফা ছাড়াও প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন লাক্স তারকা মুন, ছোটপর্দার অভিনয়শিল্পী নীলা ও তানভীর। এছাড়া এতে আরো অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আফরোজা বানু, ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, বন্যা মির্জা, রুনা খান।
বদরুল আনাম সৌদের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও নির্দেশনায় গত বছরের ২২ ডিসেম্বর এ সিনেমার শুটিং শুরু হয়। ঢাকার বাইরে টানা একমাস এর দৃশ্যায়ন করা হয়। চলচ্চিত্রটি সহ-প্রযোজনা করেছে ‘সাতকাহন’ ও ‘ফ্রেন্ডসমুভিজ’। এর সংগীত পরিচালনায় আছেন ইমন সাহা।