ঢাকাThursday , 28 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক পর্দায় এবার দুই ঐশ্বরিয়া

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। জাজবা, সর্বজিৎ ও অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় ভিন্ন ভিন্ন রূপে পর্দায় হাজির হয়েছেন। এবার দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে।
১৯৬৭ সালে মুক্তি পেয়েছিল বলিউড সিনেমা রাত অউর দিন। সিনেমাটিতে মাল্টিপল পার্সোনালিটি ডিজঅর্ডারে আক্রান্ত নারীর চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন অভিনেত্রী নার্গিস। এবার তৈরি হচ্ছে এর রিমেক। এতে অভিনয় করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেখানে দ্বৈত চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ঐশ্বরিয়ার পরবর্তী সিনেমাফ্যানি খান। এটির প্রযোজনায় রয়েছেন প্রেরণা আরোরা। রাত অউর দিন সিনেমাটিও তিনি প্রযোজনা করছেন। সিনেমাটি প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘ঐশ্বরিয়ার সঙ্গে ফ্যানি খান সিনেমায় কাজ করতে পারাটা ছিল আনন্দের। আমরা তার সঙ্গে আরো দুইটি সিনেমায় কাজ করব। ঐশ্বরিয়াকে দ্বৈত চরিত্রে দেখা যাবে এবং খুব শিগগির তার বিপরীতে কারা অভিনয় করবেন তা চূড়ান্ত করা হবে।’
জানা গেছে, আগামী বছরের মাঝামাঝি ইউরোপে সিনেমাটির শুটিং শুরু হবে। নির্মাতা জানিয়েছেন অভিনেত্রী নার্গিসের প্রতি বিশেষ শ্রদ্ধা জানাতেই সিনেমাটির রিমেক নির্মাণ করছেন তারা।