ঢাকাThursday , 28 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার ফারিয়ার মুখোমুখি জয়

Link Copied!

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় টিভি অনুষ্ঠান সেন্স অব হিউমার’র উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। এ অনুষ্ঠানে তারকাদের হাড়ির খবর তুলে ধরে যেমনটা আলোচিত তেমনি সমালোচিতও হচ্ছেন তিনি। কিছুদিন আগে এই অনুষ্ঠানে জয়ের মুখোমুখি হয়েছিলেন উপস্থাপিকা ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এবার নুসরাত ফারিয়ার মুখোমুখি হলেন শাহরিয়ার নাজিম জয়। জয়ের সঙ্গে ছিলেন তার মা ও স্ত্রী। এমনটাই জানান নুসরাত ফারিয়া।
‘মা ভার্সেস বউ’ শিরোনামের একটি অনুষ্ঠানে মা ও বউকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছিলেন জয়। আর এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গতকাল ইউটিউবে অনুষ্ঠানের পর্বটি প্রকাশিত হয়। এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘জয় ভাই সব শিল্পীদের হাড়ির খবর তুলে ধরছেন, এবার তার পালা। আমি চেষ্টা করেছি তার অজানা কথাগুলো তুলে ধরতে। আশা করছি, দর্শক অনুষ্ঠানটি লুফে নিবেন।’
‘মা ভার্সেস বউ’ অনুষ্ঠানটি সাজানো হয়েছে দশ পর্বে। এ অনুষ্ঠানের বাজেট প্রায় তিন কোটি টাকা। এটি পরিচালনা করছেন তানিম রহমান অংশু। প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ১৫ মিনিট। উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও এখন চলচ্চিত্রের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া।