ঢাকাThursday , 28 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিরুশকার অনুষ্ঠানে নাচলেন শাহরুখ

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতীয় শোবিজ অঙ্গনের আলোচিত জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। গত ১১ ডিসেম্বর অনেকটা গোপনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। ইতালির তুসকানিতে অনুষ্ঠিত সেই বিয়েতে উপস্থিত ছিলেন দুজনের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা।
তবে দেশে ফিরে বিশিষ্ট ব্যক্তি, বন্ধু ও সতীর্থদের জন্য দুটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেন বিরুশকা। গত ২১ ডিসেম্বর দিল্লিতে একটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছিলেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও বিরাটের সতীর্থ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
২৬ ডিসেম্বর সন্ধ্যায় মুম্বাইয়ের সেইন্ট রেগিস হোটেলে অনুষ্ঠিত হয় বিরুশকার দ্বিতীয় বিবাহোত্তর সংবর্ধনা। এতে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন, রেখা, শচীন টেন্ডুলকার, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, মহেন্দ্র সিং ধোনি, ঐশ্বরিয়া রাই বচ্চনসহ বলিউড ও ভারতীয় ক্রিকেট দলের তারকারা।
এদিকে হাস্যরসবোধের জন্য বিশেষ খ্যাতি রয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের। অনুষ্ঠানে নবদম্পতির সঙ্গে এদিন খুনসুটিতে মেতেছিলেন তিনি। শুধু তাই নয়, বিরাটের সঙ্গে তার জনপ্রিয় ‘ছাইয়া ছাইয়া’ গানের তালে নেচেছেন শাহরুখ।
২০০৮ সালে যশ রাজ ফিল্মসের রব নে বানাদি জোড়ি সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন আনুশকা শর্মা। এতে তার বিপরীতে অভিনয় করেন শাহরুখ। এছাড়া বলিউড কিং খানের সঙ্গে জব তাক হ্যায় জান ওজব হ্যারি মেট সেজাল সিনেমায় অভিনয় করেন তিনি। শুধু তাই নয় শাহরুখের পরবর্তী সিনেমাতেও অভিনয় করছেন আনুশকা।