ঢাকাWednesday , 27 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নকল নায়িকার ফাঁদে পুলিশের সন্ত্রাসী পাকড়াও

Link Copied!

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। তার অসংখ্য ভক্ত। কিন্তু এ অভিনেত্রী কী কখনো ভেবেছেন তার নাম কাজে লাগিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসীকে পাকড়াও করবে পুলিশ!
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সঞ্জয় কুমারের একটি ফোন চুরি হয়। সেই মামলার দায়িত্ব পড়ে বিহারের পুলিশ মধুবালা দেবীর কাছে। পরবর্তী সময়ে কল রেকর্ড খুঁজে দেখা যায় ফোনটি ব্যবহার করছে এক বড় সন্ত্রাসী। তাকে ধরতে ফন্দি আঁটেন মধুবালা। তার সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ার চেষ্টা করেন। শুরুতে পাত্তা না দিলেও কয়েকদিন পর ঠিকই ফাঁদে পা দেয় ওই সন্ত্রাসী।
এরপর তাদের নিয়মিত যোগাযোগ হতে থাকে। এক সময় ছবি দেখতে চাইলে সন্ত্রাসীর কাছে মধুবালা অভিনেত্রী নয়নতারার ছবি পাঠিয়ে দেন। এরপর তাদের দেখা হয়। এ সময় বোরকা পরে গিয়েছিলেন মধুবালা। সে কারণে তাকে চিনতে পারেনি সেই সন্ত্রাসী। তখন পুলিশ তাকে সহজেই আটক করে।
মধুবালা সংবাদমাধ্যমে বলেন, ‘ছবি দেখে সে আনন্দে পাগল হয়ে যায় এবং আমার সঙ্গে দেখা করতে চায়। পরে যখন সে জায়গা মতো পৌঁছায় অন্যান্য পুলিশের সহযোগিতায় আমরা তাকে গ্রেপ্তার করি।’
পরবর্তী সময় পুলিশের কাছে অপরাধ স্বীকার করে সন্ত্রাসী জানায়, অন্য এক চোরের কাছ থেকে সাড়ে চার হাজার রুপিতে ফোনটি কিনেছিল সে। তার দেয়া তথ্য অনুযায়ী ওই চোরকেও আটক করে পুলিশ। মধুবালা দেবীর জন্য পুরস্কার ঘোষণা করেছে বিহার পুলিশ বিভাগ।