ঢাকাWednesday , 27 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উদয় নয় অ্যালোনজোর প্রেমে মজেছেন নার্গিস

Link Copied!

বিনোদন ডেস্ক : রকস্টার সিনেমাখ্যাত অভিনেত্রী নার্গিস ফাখরি। অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে তার প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই। কয়েকদিন আগে গুঞ্জন ওঠে, খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন তারা। তবে উদয় নয় ম্যাট অ্যালোনজোর প্রেমে মজেছেন নার্গিস।
ম্যাট অ্যালোনজো মার্কিন চলচ্চিত্র পরিচালক, ভিডিও এডিটর ও নির্মাতা। বিভিন্ন প্রতিষ্ঠান, ব্র্যান্ড এবং সংগীতশিল্পীর হয়ে ভিডিও নির্মাণ করে পুরস্কারও জিতেছেন তিনি।
বড়দিনে ইনস্টাগ্রামে নার্গিসের সঙ্গে ছুটি কাটানোর ছবি পোস্ট করেন ম্যাট অ্যালোনজো। অন্যদিকে ২৬ ডিসেম্বর তাদের একটি ছবি পোস্ট করেন নার্গিস। এতে দেখা যায়, পরস্পরের হাত ধরে একে অন্যের দিকে তাকিয়ে আছেন তারা। এছাড়া এডিট করা এই ছবির দুই পাশে তাদের দুজনের কিছু বিশেষ আনন্দঘন মুহূর্তের ছবিও রয়েছে। এর ক্যাপশনে নার্গিস লিখেছেন, ‘ভালোবাসার মানুষের সঙ্গে খাবার, মজা ও উৎসব উপভোগের এটিই সময়। সবাইকে বড়দিনের শুভেচ্ছা।’
এর আগে কখনোই ভালোবাসার কথা এভাবে সবার সামনে প্রকাশ করেননি এ জুটি। হয়তো বড়দিনকেই আনন্দের খবরটি ভক্তদের জানানোর উপযুক্ত সময় বলে মনে করেছেন তারা। এর মধ্য দিয়ে উদয় চোপড়ার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনেরও ইতি টানলেন এ অভিনেত্রী।