ঢাকাWednesday , 27 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোয়ানসি সিটিকে উড়িয়ে দিল লিভারপুল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসিটির বিপক্ষে দাপুটে জয় পেয়েছে লিভারপুল। ঘরের মাঠে প্রতিপক্ষককে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইয়ুর্গেন ক্লুপের শিষ্যরা। আনফিল্ডে গতকাল রাতে লিভারপুলের বড় জয়ে জোড়া গোল করেছেন রবার্তো ফিরমিনহো। একটি করে গোল করেছেন ফিলিপ কুতিনহো, অ্যালেক্সান্ডার আরনোল্ড ও অ্যালক্স অক্সালেড চেম্বারলেইন।
চেনা আঙ্গিনায় ম্যাচের ৫ মিনিটেই লিভারপুলকে এগিয়ে দেন কুতিনহো। ব্রাজিলিয়ান এ তারকার গোলে ১-০ ব্যবধানের লিড নিয়েই বিশ্রামে যায় লিভারপুল। বিশ্রাম শেষে মাঠে নেমে গোলের জন্য খুনে চেহারায় দেখা যায় স্বাগতিকদের।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫২ মিনিটে নিজের প্রথম গোলটি করেন ফিরমিনহো। এরপর ৬৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি। এর মাঝে ম্যাচের ৬৫ একটি গোল করেন অ্যালেক্সান্ডার আর্নল্ড। ম্যাচের ৮২ মিনিটে সোয়ানসি সিটির জালে শেষবারের মতো বল পাঠান অলরেডস তারকা অ্যালেক্স অক্সালেড চেম্বারলেইন। বাকি সময়ে আর গোল না হওয়ায় ৫-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় লিভারপুল।
ইংলিশ লিগে এ জয়ের ফলে ২০ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট দাঁড়িয়েছে ৩৮ এ। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি। আর এক ম্যাচ কম খেলে ৫৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে চলতি মৌসুমে উড়তে থাকা পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।