ঢাকাTuesday , 26 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আলিয়ার সফলতা বিস্ময়কর নয় : পূজা

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ১৯৯৯ সালে প্রথম শিশুশিল্পী হিসেবে বলিউড সিনেমায় অভিনয় করেন তিনি। তবে ১৯ বছর বয়সে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে দেখা যায় তাকে।
এরপর বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন আলিয়া। তার অভিনীত সিনেমাগুলো যেমন বক্স অফিসে সফল তেমনি নিজের মেধার ষোল আনা প্রমাণ করেছেন তিনি। ২৪ বছর বয়সি এই অভিনেত্রী বলিউডে এখন রীতিমতো জনপ্রিয়। তার বোন পূজা ভাট জানিয়েছেন, আলিয়ার এ সফলতা বিস্ময়কর কিছু নয়।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে পূজা ভাট বলেন, ‘আমাদের কাছে আলিয়া ভাটের সফলতা বিস্ময়কর কিছু না। কারণ আলিয়া যখন চার বছর বয়সি তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল বড় হয়ে তুমি কি হতে চাও? জবাবে সে বলেছিল, আমি তারকা হতে চাই। সে সব সময় স্বচ্ছ ধারণা পোষণ করে। সব সময়ই সেরাটা করতে চায়। সে খুবই প্রতিশ্রুতিশীল।’
আলিয়া অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘হাইওয়ে’, ‘শানদার’, ‘উড়তা পাঞ্জাব’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ‘ডিয়ার জিন্দেগি’ প্রভৃতি।