ঢাকাTuesday , 26 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিনেতা হওয়ার ইচ্ছে ছিল না সালমানের

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম সফল অভিনেতা সালমান খান। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের জরিপে ভারতের শীর্ষ একশ তারকার মধ্যে সবার উপরে রয়েছে তার নাম। অথচ শুরুতে ‘বলিউডের ভাইজান’খ্যাত এ অভিনেতার অভিনয়ের প্রতি কোনো আগ্রহই ছিল না। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সালমান।
এ অভিনেতা বলেন, ‘আমি মনে করি শাহরুখ খান যখন ইন্ডাস্ট্রিতে আসে তখন অভিনয়ের ব্যাপারে খুবই মনোযোগী ছিল। আমি চিত্রনাট্যকার-পরিচালক হতে চেয়েছিলাম, তাই অভিনয়ের ব্যাপারে আমার কোনো আগ্রহ ছিল না, তবে অল্প স্বল্প মডেলিং করতাম। অভিনয়ের বিষয়ে বলতে গেলে, যদি কারো কাছে প্রস্তাব আসে তবেই তার অভিনয় করা উচিৎ।’
তিনি আরো বলেন, “আমার মনে আছে, যখন আমি পরিচালক হিসেবে কাজ করার জন্য যেতাম সবাই বলত, ‘তোমার অভিনেতা হওয়া উচিৎ।’ এরপর আমি ছয় মাস এ বিষয়ে ভেবেছি। তারপর অভিনেতা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ ১৮ বছর বয়সি পরিচালককে সিনেমার জন্য কে ৫০ লাখ টাকা দিতে চাইবে?”
২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত টাইগার জিন্দা হ্যায়। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়েল এটি। এতে সালমানের সঙ্গে আছেন ক্যাটরিনা কাইফ। পাঁচ বছর পর জুটি বেঁধেছেন তারা। সিনেমাটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর।