বিনোদন প্রতিবেদক : ওমর সানি এবং তাইরীন তিথির গাওয়া ‘কথার কথা’ গানের বহুল প্রতিক্ষিত মিউজিক ভিডিওটি ‘আই মিডিয়া’র ব্যানারে মুক্তি পেয়েছে। ‘কথার কথা’ গানের সুর করেছেন সুরকার ও গীতিকার মাহফুজ ইমরান। ‘কথার কথা’ গানের গীতিকবিও তিনি। কণ্ঠশিল্পী হিসেবে ওমর সানির এটাই প্রথম গান।
জানা যায়, ‘কথার কথা’ গানের সঙ্গীতায়োজন করেছেন মহিদুল হাসান মন। আর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন এসডি প্রিন্স। এতে মডেল হয়েছেন লিওন ও নবাগত বৃষ্টি। ভিডিওটির দৃশ্য ধারণ করেছেন রকিবুল ইসলাম রুমন।
গানটি প্রসঙ্গে সুরকার মাহফুজ ইমরান বলেন, ‘কথার কথা’ গানটিতে নতুনত্ব রয়েছে। মিষ্টি কণ্ঠের শিল্পী তাইরীন তিথি ও তরুণ শিল্পী ওমর সানি অসাধারণ গেয়েছেন। আশা করি শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে।
তরুণ কণ্ঠশিল্পী ওমর সানি বলেন, ‘কথার কথা’ আমার প্রথম গান। কতটুকু গাইতে পেরেছি তা শ্রোতারা ভালো বলতে পারবেন। আমি চেষ্টা করেছি সাধ্যনুযায়ী সেরাটা দেয়ার জন্য। গানের কথা ও সুর আমার খুব ভালো লেগেছে। আশা করি শ্রোতারা ‘কথার কথা’ গানটি শুনবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন।
https://youtu.be/1VLPCoNoXFQ

