ঢাকাSunday , 24 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুগপূর্তিতে গাইবেন মমতাজ

Link Copied!

বিনোদন ডেস্ক : একযুগ আগে বাংলা ভাষা-ভাষী দর্শকদের মাঝে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরতে যাত্রা শুরু করে বেসরকারি টেলিভিশন বৈশাখী। ২৭ ডিসেম্বর টেলিভিশন চ্যানেলটির বর্ষপূর্তি। এ উপলক্ষে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সংগীত পরিবেশন করবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। এ তথ্য জানিয়েছেন অনুষ্ঠান প্রযোজক আলমগীর রাসেল।
তিনি আরো জানান, এ দিন সকাল থেকে দুপুর পর্যন্ত গাইবেন অণিমা রায়, ইউসুফ, আলিফ লায়লা, অপু, সাব্বির, দিঠি আনোয়ার, রিংকু, আশিক। বিকাল ৫-৭টা পর্যন্ত গাইবেন বাদশা বুলবুল, অনুপমা মুক্তি, ডলি সায়ন্তনী। রাত ৮-১০টা পর্যন্ত গাইবেন মমতাজ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তানিয়া হোসেন। প্রযোজনায় রয়েছেন এস আলী সোহেল।