ঢাকাSaturday , 23 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথমদিনে কতো আয় করলো ‘টাইগার জিন্দা হ্যায়’?

Link Copied!

‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির পোস্টার

বিনোদন ডেস্ক : শুক্রবার (২২ ডিসেম্বর) ৫,৭০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’। দেড়শ কোটি বাজেটে নির্মিত ছবিটি মুক্তির প্রথমদিনে আয় করেছে ৩৮ কোটি রুপি। সম্প্রতি এমনটাই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
এদিকে বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য গবেষক তারাণ আদর্শ টুইটারে লিখেছেন, “প্রথমদিনে ‘টাইগার জিন্দা হ্যায়’র আয় ৩৮ কোটি ৫৪ লাখ রুপি। এর মধ্য দিয়ে নিউডিল্যান্ডে সবচেয়ে বেশি আয় ছবির তালিকায় চতুর্থ স্থানে রয়েছে এটি। এছাড়া অষ্ট্রেলিয়ায় সপ্তম স্থানে রয়েছে ছবিটি।”
২০১২ সালের মুক্তিপ্রাপ্ত ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’। যশরাজ ফিল্মস প্রযোজিত ও আলি আব্বাস জাফর পরিচালিত ছবিতে সালমানের বিপরীতে রয়েছেন তার প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ।