ঢাকাSaturday , 23 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবার আসছে ‘বিবি নাম্বার ওয়ান’!

Link Copied!

বিবি নাম্বার ওয়ান’ ছবির পোস্টার

বিনোদন ডেস্ক : ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিলো কমেডি সিনেমার জনপ্রিয় নির্মাতা ডেভিড ধাওয়ান পরিচালিত ‘বিবি নাম্বার ওয়ান’। এতে অভিনয় করেছিলেন সালমান খান, কারিশমা কাপুর, অনিল কাপুর ও সুস্মিতা সেন। বক্স অফিসে দারুণ সফলতা অর্জন করেছিলো ছবিটি। এমনকি আজও দর্শকদের মধ্যে আলাদা একটি জায়গা করে রয়েছে ছবিটি।
এবার তৈরি হতে যাচ্ছে ‘বিবি নাম্বার ওয়ান’-এর রিকেম। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
তবে এবার প্রধান চরিত্রে সালমান খানকে নয়, দেখা যাবে বরুণ ধাওয়ানকে। এর মধ্য দিয়ে তৃতীয়বার জুটিবদ্ধ হবেন বাবা ছেলে। কেননা এর আগে বাবা ডেভিড ধাওয়ান পরিচালিত ‘ম্যায় তেরা হিরো’ ও ‘জুড়ুয়া টু’তে অভিনয় করেছেন বরুণ।
এখানেই শেষ নয়, টাবু, অনিল কাপুর ও সাইফ আলি খানকে অতিথি চরিত্রে পাওয়া যাবে বলেও জানা গেছে। এছাড়া ‘বিবি নাম্বার ওয়ান’ ছবির ‘উফ মিরচি’ ও ‘জঙ্গল হ্যায় আধি রাত হ্যায়’ গান দুটির নতুন সংস্করণ করা হবে।