ঢাকাSaturday , 23 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিলয়-নাজের ‘হয়নি বলা’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী নিলয় আলমগীর। টেলিভিশন নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও এবার ‘হয়নি বলা’ শিরোনামের একটি গানের মডেল হলেন তিনি। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন কারিন নাজ। এ ছাড়া একই গানে দেখা যাবে বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ সিরাজ হায়দার এবং টিভি অভিনেতা কাজী উজ্জলকে।
গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন ইলিয়াস ও নদী। ওমর ফারুকের কথায় গানটির সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা এবং ভিডিওর গল্প লিখেছেন ইলিয়াস হোসাইন।
এ প্রসঙ্গে নিলয় বলেন, ‘মিউজিক ভিডিওর গল্পটি ইলিয়াসের মুখে শুনেই ভালো লেগে যায়। গানটিও খুব সুন্দর। এই মিউজিক ভিডিওটি করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে পুরো শুটিং ইউনিটকে। আশা করছি, গান ও ভিডিওটি সবার ভালো লাগবে।’
ইলিয়াস বলেন, ‘অসম্ভব সুন্দর একটি গান। এর ভিডিও পরিকল্পনাও বেশ আলাদা। মডেল হিসেবে পেয়েছি নিলয়ের মতো জনপ্রিয় অভিনেতাকে। তার সঙ্গে এটি আমার প্রথম কাজ। সব মিলিয়ে নতুন বছরের প্রথম চমক হিসেবে কাজটি করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, মিউজিক ভিডিওটি শ্রোতা-দর্শকদের জন্য নতুন বছরের অন্যতম উপহার হবে।’
সম্প্রতি রাজধানীর তিনশ ফিটের বিভিন্ন স্থানে টানা তিন দিন গানটির শুটিং হয়েছে। নতুন বছর ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে গানটি প্রকাশিত হবে।