ঢাকাSaturday , 23 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘এল ক্লাসিকো’ দেখবেন না নেইমার

Link Copied!

নেইমার

স্পোর্টস ডেস্ক : গ্রীষ্মের দলবদলে পাড়ি দিয়েছেন প্যারিস সেন্ত জার্মেইয়ে। তবু বার্সেলোনার ম্যাচে আলোচনায় নেইমার। ন্যু ক্যাম্পে কাটানো চার মৌসুমে ‘এল ক্লাসিকো’য় তার পারফরম্যান্স ছিল চোখ জুড়ানো। শনিবার সন্ধ্যায় যখন বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ আরেকবার মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে, তখন পিএসজির এই খেলোয়াড়ের না থাকাটাও বড় খবর। তবে ‘এল ক্লাসিকো’র আলোচনায় তিনি থাকলেও বিশ্বের সবচেয়ে উত্তেজনাকর দ্বৈরথটি নাকি দেখবেনই না ব্রাজিলিয়ান তারকা! মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক ‘মার্কা’কে দেওয়া সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন পিএসজি ফরোয়ার্ড।
নেইমারকে ‘সামলানো’ অনেক কঠিন ছিল বলে এক সাক্ষাৎকারে বলেছেন রিয়াল অধিনায়ক সের্হিয়ো রামোস। পিএসজিতে চলে যাওয়ায় পরও শেষ হয়ে যায়নি তাকে নিয়ে আলোচনা। যদিও ‘এল ক্লাসিকো’ নিয়ে ব্রাজিলিয়ান তারকার কোনও আগ্রহ নেই। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা ৬টায় যখন ম্যাচটি শুরু হবে, তখন তিনি স্পেন থেকে অনেক দূরে। পিএসজির শীতকালীন সফরের অংশ হিসেবে তিনি থাকবেন কাতারে। সেখানে যাওয়ার আগে মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে গেছেন, ‘এল ক্লাসিকো’ দেখবেন না তিনি।
‘পিএসজি এখন আমার একমাত্র আগ্রহের বিষয়। আর আমি এটা (এল ক্লাসিকো) দেখব না।’- কাতারের রাজধানী দোহাতে কথাটা বলেছেন নেইমার। তার ন্যু ক্যাম্প ছাড়ার পর অবশ্য ইতিমধ্যে দুটি এল ক্লাসিকো খেলেছে বার্সেলোনা। গত আগস্টে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নেমেছিল কাতালানরা স্প্যানিশ সুপার কাপে। মার্কা