ঢাকাFriday , 22 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মা হওয়ার গুঞ্জনে বিপাশার বক্তব্য

Link Copied!

বিনোদন ডেস্ক : করণ সিং গ্রোভার ও বিপাশা বসু। গত বছর এপ্রিলে সাত পাকে বাঁধা পড়েন তারা। বিয়ের পর নানা কারণে আলোচনায় রয়েছেন এ দম্পতি।
সম্প্রতি গুঞ্জন চাউর হয় মা হতে চলেছেন বিপাশা বসু। কয়েকদিন আগে ইন্টারনেটে একটি ছবি ভাইরাল হয়। সেখানে বেবি বাম্পসহ বিপাশাকে দেখা যায়। তারপর শুরু হয় গুঞ্জন। এর পরদিনই বিপাশাকে হিন্দুজা হাসপাতালের বাইরে কিছু ফাইল হাতে দেখা যায়। যা তার মা হওয়ার গুঞ্জনের পালে নতুন করে হাওয়া দেয়।
তবে মা হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিপাশা। এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘আমি অন্তঃসত্ত্বা নই। দয়া করে এই গুঞ্জন বন্ধ করুন।’
তা হলে কেন হাসপাতালে গিয়েছিলেন বিপাশা। জানা যায়, পেটের সমস্যায় ভুগছেন করণ। এ কারণেই স্বামীর সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন তিনি।