ঢাকাFriday , 22 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেকেআরে গাম্ভীরের ভবিষ্যত অনিশ্চিত!

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) দুইবার শিরোপা জিতিয়েছেন গৌতম গাম্ভীর (২০১২ ও ২০১৪)। তিনবার নিয়েছেন প্লে-অফ পর্যন্ত। সেই গাম্ভীরের ভবিষ্যতই আজ অনিশ্চিত কেকেআরে!
জানুয়ারি মাসে হবে আইপিএলের নিলাম। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি পাঁচজন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে। কিন্তু কেকেআরের পক্ষ থেকে এখনো গাম্ভীরের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করা হয়নি। আজ বৃহস্পতিবার দিল্লিকে রঞ্জি ট্রফির ফাইনালে তুলে গাম্ভীর জানিয়েছেন যে ভবিষ্যতে তিনি কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন সেটা নিশ্চিত না। যেকোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পারেন তিনি।
গাম্ভীর বলেন, ‘এটা খুবই বিস্ময়কর যে কেকেআরের ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখন পর্যন্ত আমার সঙ্গে কোনো কথা হয়নি। আসলে কেকেআরে আমার ভবিষ্যত কী সেটা আমি জানি না। সম্ভবত রঞ্জি ট্রফির পর আমি কেকেআরের সঙ্গে বসব। আসলে আমি যেকোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার জন্য উন্মুক্ত।’
‘আপনি কেকেআরের হয়ে অনেক কিছু অর্জন করেছেন। আপনার যা করার সামর্থ ছিল তার সবকিছুই দিয়েছেন। ভবিষ্যতে যদি সবকিছু ঠিকঠাক মতো না যায়, তাহলে আপনার উচিত হবে সেই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে যাওয়া। আপনার ভালো সময়ে দলটি চ্যাম্পিয়ন হয়েছে। আপনার খারাপ সময়ে সেটি কেন খারাপ করবে? একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জ নিতে হবে। এটাতে দোষের কিছু নেই। সেটা অন্যায় কিছু নয়। নতুন নতুন চ্যালেঞ্জ আমাকে আরো অনুপ্রাণিত করবে। আরো বেশি ক্ষুধার্ত করে তুলবে।’