ঢাকাFriday , 22 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৯৭তম

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের উন্নতি হয়েছে। তারা অবস্থান নিয়েছে ১০০ তে। অন্যদিকে আন্তর্জাতিক কোনো ম্যাচ না থাকায় অবণতি হয়েছে পুরুষ ফুটবল দলের। পাঁচধাপ অবণতি হওয়ায় বাংলাদেশ পুরুষ ফুটবল দল এখন অবস্থান করছে ১৯৭তে। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পেছনে রয়েছে কেবল শ্রীলঙ্কা ও পাকিস্তান। শ্রীলঙ্কা রয়েছে ২০০তম স্থানে। আর পাকিস্তান রয়েছে ২০১ এ।
এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ইরান। তারা রয়েছে ৩২তম স্থানে। এরপর রয়েছে অস্ট্রেলিয়া (৩৮), জাপান (৫৭) ও দক্ষিণ কোরিয়া (৬০)। পার্শ্ববর্তী দেশ ভারত রয়েছে ১০৫তম স্থানে। মায়ানমার রয়েছে ১৪০ এ।
এদিকে শীর্ষে থাকা ৩৫ দলের কোনো পরিবর্তন হয়নি। যথারীতি শীর্ষে রয়েছে জার্মানি। দুইয়ে ব্রাজিল ও তিনে পর্তুগাল। আর্জেন্টিনা রয়েছে চারে।