ঢাকাFriday , 22 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাবিতে শীতকালীন ছুটি শুরু রোববার

Link Copied!

জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শীতকালীন ছুটি শুরু হচ্ছে আগামী রোববার। ছুটি চলবে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত। ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-১) রহিমা কানিজ এ তথ্য নিশ্চিত করেন।
২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পূর্বনির্ধারিত ছুটি বৃদ্ধি করে ২৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি করা হয়েছে। এতে শিক্ষার্থীদের জন্য শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে ১২ দিন। তবে ২৪ ডিসেম্বরের পূর্বের দুই দিন ও ৪ জানুয়ারির পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা শীতকালীন ছুটি পাচ্ছে ১৬ দিন। সে হিসাবে আজ থকেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ হচ্ছে। এ ছাড়া শীতকালীন ছুটির আওতায় অফিস বন্ধ থাকবে ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।
উল্লেখ্য, আসন্ন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নভাবে করার লক্ষ্যে ছুটি পরিবর্তন করে ২৪ ডিসেম্বর থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে বলে প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়।