ঢাকাThursday , 21 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তবে কি এবার রণবীর-দীপিকার বিয়ে?

Link Copied!

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। এখনো ফিনল্যান্ডে মধুচন্দ্রিমায় সময় পার করছেন এই নব দম্পতি। এদিকে বলিউড অভিনেতা রণবীর সিং হঠাৎ তার কথিত প্রেমিকা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বাবার সঙ্গে সেলফি তোলে নতুন গুঞ্জনের জন্ম দিলেন।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, দীপিকা পাড়ুকোনের বাবা প্রকাশ পাড়ুকোন ও ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে খোলা হয়েছে স্পোর্টস অ্যাকাডেমি। যার নাম পাড়ুকোন-দ্রাবিড় সেন্টার ফর স্পোর্টস এক্সেলেন্স। এর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন রণবীর সিং। সেখানে রাহুল দ্রাবিড়, অভিনব বিন্দ্রার সঙ্গে ছবি তোলেন রণবীর। এ ছাড়া বান্ধবী দীপিকার বাবাকে ধরেও ছবি তুলে তা ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে পোস্ট করেন রণবীর। ক্যাপশনে লেখেন ‘গড অব ব্যাডমিন্টন।’
ছবিতে দেখা যায়, মেয়ের প্রেমিকের সঙ্গে হাসিমুখেই পোজ দিয়েছেন প্রকাশ পাড়ুকোন। ছবিটি প্রকাশের পরই বলিপাড়ায় গুঞ্জন উড়ছে, তা হলে কি প্রেমিকার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন রণবীর! তবে কি খুব শিগগির এ জুটিও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন?
তা ছাড়াও কিছুদিন আগে এক সাক্ষাৎকারে দীপিকা-রণবীরের সম্পর্ক নিয়ে প্রকাশকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘বাবা হিসেবে মেয়েকে নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। দীপিকা তার জীবনে যা করতে চায় তাই করবে। আমি সবসময় তার পাশে থাকব।’