ঢাকাThursday , 21 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালমানের দ্বারস্থ হতে হবে কঙ্গনাকে

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। বর্তমানে ‘মণিকর্ণিকা-দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমার শুটিং করছেন তিনি। কিন্তু সিনেমাটির নাম পরিবর্তন করতে চাইছেন এই অভিনেত্রী ও প্রযোজক। তারা চাইছেন, গল্পের সঙ্গে ‘মেন্টাল’ নামটি সঙ্গতিপূর্ণ। কিন্তু এ নাম রাখতে চাইলে বলিউড অভিনেতা সালমান খানের দ্বারস্থ হতে হবে কঙ্গনাকে।
একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে জানান, ‘‘কঙ্গনা রাণৌত এবং সিনেমাটির প্রযোজক দুজনেই চাইছেন সিনেমাটির নাম ‘মেন্টাল’ রাখতে। তাদের মতে, সিনেমাটির গল্পের সঙ্গে এ নামটি মানানসই। এরপর এ বিষয়ে সিনেমাটির প্রযোজক ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেন। তখন জানতে পারেন, এ নামটি সালমান খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মের নামে নিবন্ধিত। নামটি কয়েক বছর আগে নিবন্ধন করা হয়েছে। যদিও কবীর খান পরিচালিত এ সিনেমার নাম পরবর্তী সময়ে পাল্টে ‘টিউবলাইট’ রাখা হয়।’’
সূত্রটি আরো জানিয়েছে, ‘নামটি পাওয়ার জন্য এ সিনেমার পরিচালক সালমান খানের টিমের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। কঙ্গনাকে এ বিষয়ে সালমান খানের সঙ্গে কথা বলতে বলেছেন তারা। কারণ সালমান খান উদার মনের মানুষ। যেহেতু এই নামের সঙ্গে মিলিয়ে কোনো সিনেমার কাজ শুরু করেননি তিনি। তাই আপাতত এ বিষয়ে সালমানের মাথায় কোনো ভাবনা নেই।’
এর আগে ‘সুলতান’ সিনেমায় কঙ্গনাকে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন সালমান খান। কিন্তু কঙ্গনা তখন সিনেমাটিতে অভিনয় করতে আপত্তি জানান। তাই বলিপাড়ায় প্রশ্ন উঠেছে, কঙ্গনা কি সালমানের দরজায় কড়া নাড়বেন? নাড়লেও সালমান কি তার কথা রাখবেন?