ঢাকাFriday , 12 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোমাঞ্চের অপেক্ষায় অ্যাডিলেড

Link Copied!

aus4স্পোর্টস ডেস্ক : অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিন শেষে ৩৬৩ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার টেস্টের চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬৯ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করেছে মাইকেল ক্লার্ক বাহিনী।  এর সাথে প্রথম ইনিংসের ৭৩ রানের লিড মিলে সর্বসাকুল্যে এখন পর্যন্ত ৩৬৩ রানের লিড স্বাগতিকদের। এখন অস্ট্রেলিয়া হাতে থাকা অবশিষ্ট পাঁচ উইকেট নিয়ে আগামীকাল টেস্টের শেষদিনে কতোটা সময় ব্যাট করে কিংবা কতোক্ষণ ব্যাট করতে পারে তার ওপর এই টেস্টের ভাগ্য নির্ভর করছে, নির্ভর করছে রোমাঞ্চও। নতুবা এই টেস্টের ভাগ্যলিপিতে ম্যাড়ম্যাড়ে ড্র’ই একমাত্র ভবিতব্য।
শুক্রবার সকালের সেশনেই অস্ট্রেলিয়ান বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করে ফেলেছে। নাথান লিওনের ঘূর্ণিতে আজ দিনের শুরুতে ৪৪৪ রানে থেমে যায় ভারতের প্রথম ইনিংস। ১১৬.৪ ওভার ব্যাট করে অলআউট হয় বিরাট কোহলি বাহিনী। দলের পক্ষে সর্বোচ্চ ১১৫ রান এসেছে দিল্লির ক্ষ্যাপাটে ব্যাটসম্যানের উইলো থেকেই। ২৬৭ মিনিট উইকেটে থেকে ১৮৪ বল মোকাবেলায় ১১৫ রান করে মিশেল জনসনের শিকার হন বিরাট। তার ইনিংসটিতে ১২টি চারের মার ছিল। এছাড়া চেতেশ্বর পূজারা ৭৩, আজিঙ্কা রাহানে ৬২ এবং মুরালি বিজয় ৫৩ রান করেন। অসি স্পিনার লায়ন পাঁচটি উইকেট পান।
এরপর অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ে নেমে দিনশেষে পাঁচ উইকেট হারিয়ে ২৯০ রান করে। এই ইনিংসেও সেঞ্চুরি হাঁকান ডেভিড ওয়ার্নার। ১০২ রান করে কর্ণ শর্মার শিকার হন তিনি। মিশেল মার্শ ৪০ রান করে আউট হয়েছেন। ৫২ রান করে অপরাজিত আছেন আগের ইনিংসের সর্বোচ্চ রানের মালিক স্টিভ স্মিথ। আরেক পাশে ১৪ রানে ব্যাট করছেন ব্রাড হাডিন। ভারতের পক্ষে দুটি উইকেট পেয়েছেন কর্ণ শর্মা। একটি করে উইকেট ভাগাভাগি করেছেন মোহাম্মদ সামি, রোহিত শর্মা ও বরুণ অ্যারন। এর আগে নিজেদের প্রথম ইনিংসে অসিরা ৭ উইকেটে ৫১৭ রান করে ইনিংস ঘোষণা করেছিল। ওই ইনিংসটিত স্বাগতিক দলের তিন ব্যাটসম্যান সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।