ঢাকাTuesday , 19 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিরছেন গোবিন্দ-সালমান?

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনয়শিল্পী গোবিন্দ ও সালমান খান অভিনীত সিনেমা ‘পার্টনার’। ২০০৭ সালে সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে সফলতা লাভ করে। পাশাপাশি দর্শকদেরও প্রশংসা কুড়ান তারা। আবারো একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন সালমান-গোবিন্দ।
গুঞ্জন শোনা যাচ্ছে, ‘পার্টনার’ সিনেমার সিক্যুয়েল নির্মিত হতে যাচ্ছে। ‘পার্টনার টু’ অথবা ‘ক্যারি অন পার্টনার’ নামে সিনেমাটির নাম নিবন্ধন করেছেন সালমানের ভাই সোহেল খান। এতে পার্শ্ব চরিত্রে অভিনয় করবেন গোবিন্দ। আর লাভ গুরুর চরিত্রে দেখা যাবে সালমান খানকে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
‘পার্টনার’ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছিলেন ক্যাটরিনা কাইফ ও লারা দত্ত। তবে সিনেমাটির পরবর্তী সিক্যুয়েলে তারা থাকবেন কিনা বিষয়টি এখনো নিশ্চিত নয়। এটি পরিচালনা করবেন সোহেল খান। তিনি এখন চিত্রনাট্যের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পূর্ণ গতিতেই সিনেমাটির কাজ চলছে কিন্তু সিনেমাটি নিয়ে তাড়া নেই সোহেল খানের।
২০০৭ সালে ‘পার্টনার’ সিনেমাটি মুক্তির পর কেটে গেছে ১০ বছর। ভালো গল্প না পাওয়ার কারণে এতদিন নির্মিত হয়নি সিনেমাটির সিক্যুয়েল। এর আগে গুঞ্জন উঠেছিল, গোবিন্দর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না সালমান খানের। কারণ গোবিন্দ চাইছিলেন, সালমানের সঙ্গে জুটি বেঁধে বলিউডে পা রাখুক তার কন্যা টিনা আহুজা। কিন্তু এতে নাকি আপত্তি জানিয়েছিলেন সালমান। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল। তবে সালমানের সঙ্গে কাজ করা প্রসঙ্গে তখন ভারতীয় একটি ট্যাবলয়েডে গোবিন্দ বলেছিলেন, ‘আমাদের মধ্যে তো কোনো সমস্যা নেই, তবে কেন তার সঙ্গে কাজ করব না?’