স্পোর্টস ডেস্ক : সম্প্রতি ইংল্যান্ডে এক জরিপে দেখা গেছে দেশটির ২০ শতাংশ শিশু মনে করে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির হয়ে ফুটবল খেলেন খোদ ‘প্রভু যিশু’!
কি বিস্ময়ে চোখ চড়কগাছ হচ্ছে? ঘটনা কিন্তু সত্যিই। ইংল্যান্ডের বেন্ট ক্রস শপিং সেন্টার কর্তৃক পরিচালিত এক জরিপে প্রশ্ন রাখা হয়েছিল- যিশু খ্রিস্ট কে? নৈর্বক্তিক প্রশ্ন হিসেবে এর পাঁচটি উত্তরও দেয়া হয়েছিল ওই প্রশ্নপত্রে। যেখানে উত্তর হিসেবে ‘ক’ নম্বরে ছিল চেলসির একজন ফুটবলার, ‘খ’ নম্বরে ঈশ্বরের পুত্র, ‘গ’ নম্বরে সংবাদ উপস্থাপক, ‘ঘ’ নম্বরে এক্স ফ্যাক্টর প্রতিযোগি এবং ‘ঙ’ নম্বরে একজন নভোচারী। তাতে ওই প্রশ্নের জবাবে ২০ শতাংশের মতো শিশু জানিয়েছে- যিশু চেলসির একজন ফুটবলার।
বিশেষজ্ঞদের মতামত, আসল গোলযোগটা বাধিয়েছেন ম্যানসিটির স্প্যানিশ মিডফিল্ডার জেসুস নাভাস। এই লা রোজা তারকার নামের অদ্যাক্ষলে বিভ্রান্ত হয়েই কিনা শিশুরু হয়তো যিশু খ্রিস্টকে একজন ফুটবলার হিসেবে বেছে নিয়েছেন। সূত্র: দ্য ডেইলি ইনডিপেন্ডেন্ট।

