ঢাকাTuesday , 19 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেঞ্চুরিয়নে শচীনের সেঞ্চুরির মাইলফলক

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আন্তজার্তিক ক্রিকেটে শচীন টেন্ডুলকার আর রেকর্ড যেন হাত ধরাধরি করে চলতো। ১৯ ডিসেম্বর ২০১০। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে আজকের দিনটিতে ক্যারিয়ারে ৫০তম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ভারতীয় ব্যাটিং মাস্টার শচীন টেন্ডুলকার।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ৫০তম টেস্ট সেঞ্চুরির দিনে ১১১ রানে অপরাজিত ছিলেন শচীন। তবে শচীনের এমন পারফরম্যান্সের পরও প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ২৫ রানে হেরেছিল টিম ইন্ডিয়া।
একই সিরিজে কেপটাউনে তৃতীয় ও শেষ ম্যাচে ১৪৬ রানের আরও একটি চমৎকার ইনিংস খেলেন শচীন। টেস্ট থেকে বিদায় নেওয়ার আগে ওটাই ছিল ভারতীয় ব্যাটিং জিনিয়াসের শেষ সেঞ্চুরি।
টেস্টে ২০০ ম্যাচ খেলে রেকর্ড গড়েছেন শচীন। এ সময় ৫১ সেঞ্চুরিতেও অনন্য অবস্থানে ভারতীয় এ কিংবদন্তী। টেস্টের সঙ্গে ওযানডেতে ৪৯ সেঞ্চুরি পাওয়া এ ব্যাটিং আইকন ক্যারিয়ারের শুরুতে পেস বোলার হতে চেয়েছিলেন। বোলার হতে এমআরএফ পেস একাডেমিতে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু ওই সময় তার ব্যাটিং দক্ষতা দেখে অস্ট্রেলিয়ার কিংদন্তী বোলার ডেনিস লিলি তাকে ব্যাটিংয়ের দিকে মনযোগ দিতে বলেন। এর পরের ইতিহাস সবারই জানা।
আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাটে ৩৪ হাজারের বেশি রান রয়েছে শচীনের। এর মধ্যে ২০০ টেস্টে ১৫ হাজার ৯২১ রান রয়েছে। আর ৪৬৩ ওয়ানডেতে তার নামের পাশে রয়েছে ১৮ হাজার ৪২৬ রান।