স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে বক্সি ডে টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু পোর্ট এলিজাবেথে ওই টেস্টে প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসিকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পিঠের চোটের কারণে দিবা-রাত্রির টেস্টে তাকে বিশ্রামে রাখা হতে পারে।
অক্টোবরে বাংলাদেশর বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেই পিঠের ইনজুরিতে ভুগছেন ডুপ্লেসি। সে সময় তাকে ছয় সপ্তাহের বিশ্রাম নেয়ার পরামর্শ দেয়া হয়। তবে চোট থেকে সেরে উঠলেও শঙ্কা কাটছে না তাকে নিয়ে। তাই জিম্বাবুয়ের বিপক্ষে নিশ্চিত নন ডুপ্লেসি। আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বক্সি ডে টেস্ট।
চোট থেকে সেরে উঠলেও হয়তো ডুপ্লেসিকে নিয়ে কোনো ঝুঁকিতে যেতে চায় না দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। সম্প্রতি ঘরোয়া টি-টোয়েন্টি রাম-স্লামেও তিনি খেলননি।
ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের পর শক্তিশালী ভারতকে স্বাগত জানাবে দক্ষিণ আফ্রিকা।আর মার্চে রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্টের হোম সিরিজ। আসন্ন দুই গুরুত্বপূর্ন সিরিজকে সামনে রেখে হয়তো ডু প্লেসিকে ভালো ভাবে ফিট পেতে চাইছে না ক্রিকেট সাউথ আফ্রিকা।

