
মহাম্মদ মাইদুর রহমান ও নাসিমা রহমান দম্পতির দুই মেধাবী সন্তান সাদমান সাকিব রহমান (সৌম) (বামে) এবং সাদমান সাকলাইন রহমান (মাহী) (ডানে)
নিজস্ব প্রতিবেদক : সাদমান সাকলাইন রহমান (মাহী) একজন আদর্শ মানুষ হতে চায়। সততা আর নিষ্ঠা দিয়ে আলোকিত পৃথিবী গড়ার একজন কারিগর হতে চায় সে।
দেশসেরা বিদ্যাপীঠ নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে মাহী সম্প্রতি ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসিতে ভর্তি হয়েছে। মেধাবী শিক্ষার্থী মাহী আইইউটি’র ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৬৩তম স্থান অর্জন করায় ওআইসি’র স্কলারশিপও পেয়েছে।
মহাম্মদ মাইদুর রহমান ও নাসিমা রহমান দম্পতির দুই সন্তান; তারা দু’জনই অত্যন্ত মেধাবী। জ্যেষ্ঠ পুত্র সাদমান সাকিব রহমান (সৌম) এবং কনিষ্ঠ পুত্র সাদমান সাকলাইন রহমান (মাহী)।

সাদমান সাকলাইন রহমান (মাহী)
মেধাবী ছাত্র মাহী ২০১৫ সালে রাজধানীর সেন্ট যোসেফ হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং নটরডেম কলেজ থেকে এ বছর এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করে। ক্রীড়ামোদি মাহী ফুটবল, ক্রিকেটসহ সকল ধরণের খেলাধুলা পছন্দ করে। স্কুল এবং কলেজ জীবনে খেলাধুলায় অংশ নিয়ে অসংখ্য পুরস্কার পেয়েছে সে।
মাহী’র বাবা মহাম্মদ মাইদুর রহমান বিসিএস (কৃষি) ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে বর্তমানে কর্মরত। তিনি তার মেধাবী দুই সন্তানকে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে যেমন পড়াশুনা করিয়েছেন তেমনি তাদের মনে বুনে দিয়েছেন ভাল মানুষ হওয়ার মন্ত্র; শিখিয়েছেন দেশ গড়ার স্বপ্ন। মাহী’র মা নাসিমা রহমান একজন গৃহিনী। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকশা ইউনিয়নের খরিয়াল গ্রামে জন্ম নেয়া মাহী’র দাদা মরহুম আব্দুস সোবহান বিশ্বাস এবং দাদী ওবায়দা খাতুন।

