ঢাকাMonday , 18 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিভোর্সের পর মাহিনের ‘ইতনা দূর’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : গত বছরের শেষের দিকে মাহিন-সারিকার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর সারিকার সাবেক স্বামী মাহিন ঘোষণা দেন তিনি নায়ক হবেন। নিজেই সিনেমা প্রযোজনা করবেন এবং অভিনয় করবেন।
তারই ধারাবাহিকতায় মাহিন একটি মিউজিক ভিডিওর মডেল হয়ে কাজ করলেন। আবরার সিয়ামের গাওয়া ‘ইতনা দূর’ শিরোনামের এ গানের মিউজিক ভিডিওতে তার সঙ্গে জুটি বাঁধেন পায়েলিয়া পায়েল। অনুরুদ্ধ ঘোষের লেখা গানটির সংগীতায়োজন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুম্মান চৌধুরী। টি সিরিজের ব্যানারে নির্মিত হয়েছে মিউজিক ভিডিওটি।
এ প্রসঙ্গে মাহিম করিম বলেন, ‘টি-সিরিজের সঙ্গে আমার একটি চুক্তি হয়েছে। তার পরিপ্রেক্ষিতে এই মিউজিক ভিডিওতে কাজ করেছি। ভিডিওটির কনসেপ্টটা দারুণ। আশা করছি, প্রকাশের পর ভালো সাড়া পাবো।
তিনি আরো বলেন, ‘ভারতের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কারণে আমাকে তাদের পরামর্শ মতো চলতে হচ্ছে। এতদিন তো টি-সিরিজের সঙ্গে অনেক পাকিস্তানি কাজ করলেও বাংলাদেশ থেকে সম্ভবত আমি প্রথম কাজ করলাম। এটা আমার জন্য বড় একটা প্রাপ্তি। এরই মধ্যে বলিউডে কাজের কথা চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মার্চে সু-সংবাদ দিতে পারব।’
আগামী ২৩ ডিসেম্বর টিজার এবং ২৭ ডিসেম্বর মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে বলে জানা যায়। মিউজিক ভিডিওটি যৌথভাবে নির্মাণ করেছেন ইশান আরফিন নিতুল ও রুম্মান চৌধুরী। ক্যামেরায় ছিলেন আরচি, সন্দীপ রায় এবং এহসান আরিফিন।