ঢাকাMonday , 18 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উপমা নিয়ে আসছে ‘উপমা’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : এ প্রজন্মের কণ্ঠশিল্পী উপমা। নিয়মিত গান করেন। ইংরেজি নববর্ষ সামনে রেখে উপমার প্রথম একক অ্যালবাম প্রকাশ পেতে যাচ্ছে। বেলাল খান ফিচারিং ‘উপমা’ শিরোনামের এ অ্যালবাম লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হবে।
রবিউল ইসলাম জীবন ও সোমেশ্বর অলি’র কথায় অ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন জেকে মজলিস ও এমএ রহমান। বেলাল খানের সুরে অ্যালবামটিতে মোট ৪টি রোমান্টিক, একটি মেলোডি ও একটি ফিউশন ধাঁচের গান রয়েছে। ‘তোমার অভাব’ শিরোনামের গানটিতে উপমার সাথে কণ্ঠ দিয়েছেন বেলাল খান। ইতিমধ্যে ‘আমি চাই যারে’ গানটির মিউজিক ভিডিওটির কাজ সম্পন্ন হয়েছে। মিউজিক ভিডিওটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
অ্যালবাম প্রসঙ্গে উপমা বলেন, ‘দীর্ঘদিন অপেক্ষার পর আমার অ্যালবাম প্রকাশ পাচ্ছে জেনে আমি খুব আনন্দিত। চেষ্টা করেছি আমার প্রথম অ্যালবামটিতে ভালো কিছু গান উপহার দিতে। এ সময়ের গীতিকবি জীবন ভাই ও অলি ভাই গানগুলি খুবই ভালো লিখেছেন। আশা করি গানগুলো সবাইকে মুগ্ধ করবে।’