স্পোর্টস ডেস্ক : ক্লাব ফুটবলে বিশ্বের সবচেয়ে মর্যাদার দ্বৈরথ রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার এল ক্লাসিকো। মৌসুমের প্রথম ক্লাসিকোতে শনিবার রিয়ালের মুখোমুখি হবে কাতালান ক্লাবটি। ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের সদ্য সুখস্মৃতি নিয়েই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগত জানাবো রিয়াল।
ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতায় রিয়ালকে বার্সার ‘গার্ড অব অনার’ দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন দলটির তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে গিয়ে রিয়ালকে কোনো গার্ড অনার দেওয়া হবে না বলে জানিয়েছে বার্সা। বার্সেলোনার পরিচালক গিয়ের্মো আমোর গার্ড অব অনার দেওয়ার বিষয়টি উড়িয়ে দিয়েছেন।
রিয়াল ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে ফুরফুরে মেজাজে রয়েছে। অন্যদিকে সবশেষ দেপোর্তিভো লা করুনার বিপক্ষে বড় জয়ে ছন্দে রয়েছে বার্সা।ও। লিগ ম্যাচে দেপোর্তিভোকে ৪-০ গোলে হারিয়েছে কাতালানরা। রিয়ালকে গার্ড অব অনার দেওয়ার বিষয় এখনো চিন্তা করেননি বলে জানিয়েছেন বার্সা কোচ আর্নেস্তে ভালভাদেও।’
চলতি মৌসুমে ১৬ ম্যাচ শেষে অপরাজেয় বার্সা ৪২ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার শীর্ষে। এক ম্যাচ কম খেলা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল, বার্সার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। ঘরের মাঠে চেনা দর্শকদের সামনে উড়তে থাকার বার্সার বিপক্ষে এবার ব্যবধান কমিয়ে নেওয়ার সুযোগ রোনালদো-বেল-বেনজেমাদের।

