ঢাকাFriday , 12 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিরেই ক্যারিয়ার সেরা অ্যাবট

Link Copied!

abbot-eস্পোর্টস ডেস্ক : তার ক্রিকেটে ফেরা নিয়েই সংশয় ছিল! কিন্তু সব পূর্বানুমান মিথ্যা করে তিনি ফিরলেন এবং সেটা দাপটের সাথেই। শুধু দাপট বললেও আসলে শন অ্যাবটের প্রত্যাবর্তনকে রাঙানো যাবে না।কারণ, তার বিষাক্ত এক বাউন্সারে ফিল হিউজের বিয়োগান্তক বিদায়ের ধাক্কা কাটিয়ে ক্রিকেটে ফিরেই নিজের ক্যারিয়ার সেরা বোলিং করলেন অস্ট্রেলিয়ার তরুণ পেসার। সাথে সাথে দলকে বড় জয়ও পাইয়ে দিলেন।
শুক্রবার অ্যাবটের দুরন্ত বোলিংয়েই তার দল নিউ সাউথ ওয়েলশ শেফিল্ড শিল্ড প্রতিযোগিতায় কুইন্সল্যান্ডকে ইনিংস ও ৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে। যখন দুই ইনিংস মিলে আট উইকেট নিয়েছেন ২২ বছর বয়সী বোলার। এর মধ্যে প্রথম ইনিংসে দুটি, আর দ্বিতীয় ইনিংসে ছয়টি। প্রসঙ্গত, কুইন্সল্যান্ডের দ্বিতীয় ইনিংসে হ্যাটট্রিক দেখতে দেখতেও ছোঁয়া হয়নি অ্যাবটের। তবে দলের জয়ে সে কষ্ট হয়তো ভুলে যাবেন অ্যাবট। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে চারটি উইকেট নেয়ার কৃতিত্ব ছিল অ্যাবটের।