ঢাকাMonday , 18 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেলবোর্নে অস্ট্রেলিয়ার অপরিবর্তিত স্কোয়াড

Link Copied!

স্পোর্টস ডেস্ক : পার্থ টেস্টে দাপুটে জয়ে অ্যাশেজ ট্রফিটা পুনরুদ্ধার করেছে অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্টে সফরকারী ইংল্যান্ডকে ইনিংস ও ৪১ রানে হারিয়েছে অসিরা।
পাঁচ ম্যাচ অ্যাশেজে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর এবার এগিয়ে যাওয়ার পালা অস্ট্রেলিয়ার। ঘরের মাঠে মেলবোর্নে বক্সি ডে টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিকরা। ওই টেস্টের জন্য অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে অসিরা। আগামী ২৬ ডিসেম্বর বক্সি ডে টেস্ট শুরু হবে।
পার্থ টেস্টের শুরু থেকেই মিচেল স্টার্কের পুরণো চোট নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে কোনো অঘটনা ছাড়াই সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টের শেষদিন পর্যন্ত খেলেছেন স্টার্ক। মেলবোর্নে পরবর্তী টেস্টেও তাকে দলে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
স্টার্কের চোট নিয়ে অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেহম্যান জানান, ‘তাকে (স্টার্ক) নিয়ে কিছুটা ভয় থাকলেও অবস্থা খুব একটা খারাপ না। আমরা শেষপর্যন্ত দেখছি এবং অবস্থা পর্যবেক্ষন করছি। গতরাতে সে অবিশ্বাস্য ভালো বোলিং করেছে। তাই আমরা তার শেষপর্যন্ত দেখার জন্য অপেক্ষায় রয়েছি।’
অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফট, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, মিচেল মার্শ, শন মার্শ, টিম পাইন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, নাথান লিয়ন, জ্যাকসন বার্ড।