ঢাকাSunday , 17 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসছে বছর থেকে ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশের ঐতিহ্য ও সুন্দর্য তুলে ধরে বাংলাদেশকে আকর্ষণীয় পর্যটন হিসেবে প্রতিষ্ঠিত করতে বিমান ও পর্যটন মন্ত্রণালয় নতুন বছর থেকে ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা আয়োজন করবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) নিউজ লেটার ‘দ্য ট্রাভেল লগ’ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘পর্যটন এখন আর কেবল দেশ দেখার মাঝে সীমাবদ্ধ নেই। রিলিজিয়াস ট্যুরিজম, হালাল ট্যুরিজম, কালচারাল ট্যুরিজম, হেলথ ট্যুরিজম পর্যটনকে সবচেয়ে বর্ধিষ্ণু শিল্পে পরিণত করেছে।’ মেনন বলেন, ‘গত বছর ১.২ বিলিয়ন পর্যটক পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছে। এসব পর্যটকদের বাংলাদেশমুখী করতে নতুন বছর থেকে বাংলাদেশে আন্তর্জতিক পর্যটন মেলার আয়োজন করা হবে। এই মেলা পর্যটন শিল্পের বিকাশে বড় ভূমিকা রাখবে বলে আশা করছি।’
বিভিন্ন দেশের ট্রাভেল এলার্ট জারির সমালোচনা করে পর্যটনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পৃথিবীর অন্যতম নিরাপদ দেশ। কিন্তু এই দেশে ভ্রমণের ক্ষেত্রে কতিপয় দেশের ট্রাভেল এলার্ট জারি আমাদের হতাশ করেছে। বরং এ ধরনের পদক্ষেপ শিকাগো সনদের পরপন্থি। ট্রাভেল অ্যাডভাইজারি হতে হয় সুষ্পষ্ট ও নির্দিষ্ট সময়ের জন্য।’ এই ধরনের ট্রাভেল অ্যাডভাইজারি প্রত্যাহার করতে সংশ্লিষ্ট দেশসমূহের প্রতি আহ্বান জানান তিনি।
বিপিসি চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিলের এডি কে এম আবদুস সালাম, বিপিসির পরিচালক শহীদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাশীদুল হাসান, মনিটরের সম্পদাক কাজী ওয়াহিদুল আলম, ট্রাভেল ওয়ার্ল্ডের সম্পাদক সাহাবুদ্দিন, পাটা বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি শহীদ হামিদ, জার্নি প্লাসের সিইও তৌফিক রহমান, বেঙ্গল ট্যুরের এমডি মাসুদ হোসেন প্রমুখ।