ঢাকাSunday , 17 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলা খেয়ে জেলে গায়িকা

Link Copied!

বিনোদন ডেস্ক : মিউজিক ভিডিওতে খোলামেলা পোশাক পরে নাচ-গান ও বিকৃতভাবে কলা খাওয়ায় মিশরীয় এক পপ গায়িকাকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সম্প্রতি কায়রো আদালত তাকে এ সাজা দিয়েছেন। সামাজিক অবক্ষয় উসকে দেয়ায় তাকে এ সাজা দেয়া হয়েছে বলে জানিয়েছে একাধিক পশ্চিমা সংবাদমাধ্যম।
২৫ বছর বয়সি এই গায়িকার নাম শাইমা আহমেদ। তিনি শীমা নামেও ভক্তদের কাছে পরিচিত। দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার পাউন্ড জরিমানাও গুণতে হবে এ গায়িকাকে। ভিডিওটির পরিচালক মোহাম্মদ গামেলকেও একই সাজা দেয়া হয়েছে। তবে এ সাজার বিরুদ্ধে আপিল করতে পারবেন তারা।
এর আগে গত ১৮ নভেম্বর শাইমাকে গ্রেপ্তার করে পুলিশ। মিউজিক ভিডিওটি প্রকাশের পর থেকেই সমালোচনা শুরু হয়। এরপর একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে এ গায়িকাকে প্রেপ্তার করা হয়।
‘আই হ্যাভ ইস্যুজ’ শিরোনামের ওই মিউজিক ভিডিওটিতে দেখা যায়, শ্রেণীকক্ষ সদৃশ একটি কক্ষে বেশকিছু পুরুষের সামনে কখনো আপেল আবার কখনো কলা অথবা টিকো শেল খাচ্ছেন শাইমা। এছাড়া অন্তর্বাস পরে নাচতে ও গাইতে দেখা যায় তাকে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এমনকি দেশটির টিভি টকশোতেও বিষয়টি নিয়ে আলোচনা হয়।
২০১৫ সালে ‘লেট গো অব মাই হ্যান্ডস’ শিরোনামের একটি মিউজিক ভিডিওর জন্য একই অভিযোগে এক নারী নৃত্যশিল্পীকে কারাদণ্ড দিয়েছিলেন আদালত।